কুলাউড়া নছিরগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া নছিরগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার ::

কুলাউড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার মো. আরিফুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual4 Ad Code

অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু। এসময় স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধিগনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার প্রধান এভিপি মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ভিশন বাস্তবায়নের লক্ষে ব্যাংকিং সেবাকে মানুষের দ্বোরগোড়ায় নিয়ে যাবার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তথ্যপ্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামাঞ্চলের লোকজন সহজভাবে ব্যাংকিং সেবা পাবেন। ইসলামী ব্যাংকের একটি শাখায় যেসব সেবা পাওয়া যায়, তার সবটিই এজেন্ট ব্যাংকিংয়ে পাওয়া যাবে। এলাকার সবাইকে এই এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গড়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিগন ফিতা কেটে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন এবং আউটলেট শাখার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!