কুলাউড়ার আদর্শ পাঠাগারের সেরা পাঠকরা পুরষ্কৃত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার আদর্শ পাঠাগারের সেরা পাঠকরা পুরষ্কৃত

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual4 Ad Code

কুলাউড়া আদর্শ পাঠাগারে ত্রৈমাসিক সেরা পাঠক নির্বাচনে ১০ দশ পাঠককে পুরষ্কৃত করা হয়েছে। আহমদ জে. সোহান ফাউন্ডেশনের সহায়তায় ৩০ ডিসেম্বর বুধবার সকালে এ উপলক্ষে পাঠাগারের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা, কুলাউড়া ‘ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: খালিক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইপড়ার প্রতি গুরাত্বারোপ করে বক্তব্য প্রদান করেন ‘ইনোভেটর বইপড়া উৎসবের’ সঞ্চালক, ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক প্রণব কান্তি দেব।

Manual8 Ad Code

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারী কলেজের’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা শাহ লতিফা আক্তার, ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মো: আমিনুর রহমান, ‘কুলাউড়া সরকারী কলেজের’ ইংরেজি বিভাগের প্রভাষক মো: মাহফুজুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও পাইকপাড়া এম.এ আহাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আলাউদ্দিন কবির।

অনুষ্ঠানের শুরুতে পাঠকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সদস্য রেজাউল করিম মিটু। সেরা ১০ জন পাঠকের পক্ষ থেকে তাদের বইপড়া ও পুরষ্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন পাঠাগারের সদস্য আবেদা বেগম ও দিলু মল্লিক।

Manual8 Ad Code

অনুষ্ঠানে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মৌলভীবাজার সরকারী কলেজের বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থীর হাতে সেরা পাঠক পুরষ্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পাঠাগারের নিয়মিত সদস্যদের মধ্য থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর সেরা পাঠকদের বিভিন্ন মাপকাঠিতে নির্বাচিত করে তাদেকে পুরষ্কৃত করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!