রাজারহাটে প্রাথমিক ‍বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

রাজারহাটে প্রাথমিক ‍বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • শনিবার, ২ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া সাবেক সভাপতি সহ অন্যান্য সদস্যের বেশিরভাগ স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন ও বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবকসহ  এলাকাবাসী ছিনাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা সিদ্দিকা মিলিকে অভিযুক্ত করে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের  কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে প্রকাশ ছিনাই ইউনিয়নের ছিনাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়। প্রধান শিক্ষক মোহসিনা সিদ্দিকা মিলি তার পছন্দে অভিভাবকদের নিয়ে কমিটি গঠনের জন্য গোপনে মনোনয়নপত্র বিক্রি করেন।
স্থানীয়রা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তিনি ফরম না দিয়ে আগ্রহী অভিভাবকদের ফিরিয়ে দেন। এছাড়া নিজের পছন্দের সদস্য মনোনয়ন করে গোপনে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক মোহসিনা সিদ্দিকা মিলি বিগত বৎসর সমূহে সাবেক সভাপতি মোঃ সাদেকুল হক নুরু  সহ অন্যান্য সদস্যের বেশিরভাগ স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন ও বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেন।
স্বাক্ষর জাল ও অনিয়ম নিয়ে সাবেক  সভাপতি মোঃ সাদেকুল হক নুরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ছিনাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা সিদ্দিকা মিলি এর আগে আমার অনেক স্বাক্ষর নকল করে বিভিন্ন অনিয়য় করেছে। এ অনিয়মের সঠিক তদন্তসহ প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক  মোহসিনা সিদ্দিকা মিলি অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে। তবে তার কাছে নতুন  কমিটি গঠনসহ বিভিন্ন ধরনের কাগজপত্র দেখতে চাইলে প্রধান শিক্ষক বিভিন্ন ধরনের তালবাহানা করে কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি কমিটির মাসিক  মিটিং ডাকের নোটিশ ও রেজুলেশন বহি দেখাতে পারেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বু্লবুল ইসলাম বলেন, কমিটি গঠনের অনিয়মের  বিষয়টি শুনেছেন। তিনি আরও বলেন, স্হানীয় চেয়ারম্যানসহ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews