সিলেটে লন্ডন ফেরৎ ৪২ যাত্রী কোয়ারেন্টাইনে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

সিলেটে লন্ডন ফেরৎ ৪২ যাত্রী কোয়ারেন্টাইনে

  • সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটে এসেছে লন্ডনের ফ্লাইট। ফ্লাইটে একজন শিশুসহ ৪২ লন্ডনিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছে। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমানের বিজি-২০২ ফ্লাইটে ৪৭ যাত্রী ছিলেন। বাকি পাঁচজন ঢাকায় নামবেন। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের দায়িত্বশীলরা প্রবাসী যাত্রীদের কোয়ারেন্টিনের সময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, বিমান অবতরণের পর পরই সিলেটের ৪২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কোয়ারেন্টিন করা হয়েছে নগরীর হোটেল হলি গেটে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা পরীক্ষা শেষে তারা নিজ নিজ বাড়িতে যাবেন। এদিকে করোনা প্রতিরোধে এমন কড়াকড়ির পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে চাচ্ছেন না। ইতিমধ্যে ১৫২ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাদের বুকিং বাতিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Manual8 Ad Code

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামিমা লাবিবা অর্ণব বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পর এটিই প্রথম ফ্লাইট সিলেটে এসেছে। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে আসে বিমানের ফ্লাইট। এর আগে ২৮ ডিসেম্বর ২০২ জন ও গত ২৪ ডিসেম্বর ২০২ যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন। এই তিন দিনে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের যাত্রী। সব মিলিয়ে গত ডিসেম্বরে লন্ডন থেকে আটটি ফ্লাইটে ১ হাজার ২২৬ যাত্রী সিলেট এসেছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!