কুলাউড়ায় ৫ প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় ৫ প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা!

  • মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও বিএনপির ধানের শীষের প্রার্থীসহ তিন কাউন্সিলর প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, কুলাউড়া পৌরসভায় নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রতিক ব্যবহার, প্রতিকে আলোকসজ্জা করা, অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও গাছে পোস্টার লাগানোর অপরাধে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (বর্তমান মেয়র) শফি আলম ইউনুসকে (নারিকেল গাছ) ১০ হাজার টাকা ও বিএনপির প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদকে (ধানের শীষ) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুছকে ৪ হাজার টাকা, ৭নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী হারুনুর রশীদকে ৫ হাজার টাকা ও বকস মান্নাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে এই ৫ জন প্রার্থীকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual1 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। এর বগে রোববার রাতে নির্বাচনী অচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওমীলীগ ও স্বতন্ত্রসহ আরও ১১ প্রার্থী জরিমানা করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!