কুলাউড়া পৌরসভা নির্বাচন- আ’লীগ বিদ্রোহী ইউনুছ দল থেকে বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া পৌরসভা নির্বাচন- আ’লীগ বিদ্রোহী ইউনুছ দল থেকে বহিষ্কার

  • বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র সফি আলম ইউনুছকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। ০৭ জানুয়ারি বৃহস্পতিবার দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ০৩ ডিসেম্বর দলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ৩ প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয়। কেন্দ্রে নাম প্রেরণের আগে মৌখিক অঙ্গিকার নেয়া হয়, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে, তাকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নেবেন। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন না।

Manual7 Ad Code

কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বোর্ড সিপার উদ্দিন আহমদকে দলেল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। দলীয় মনোনয় চুড়ান্ত হাবার পর দলেল পৌর কমিটির সদস্য ও বর্তমান মেয়র সফি আলম ইউনুছ বিদ্রোহীপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দলেল পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য তাকে মৌখিকভাবে অনুরোধ করা হয় কিন্তু তিনি অনুরোধ রাখেননি।

Manual8 Ad Code

ফলে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৭৭ (১১) উপধারা মোতাবেক আওযামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, বগিত ২০১৫ সালের পৌরসভা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার হন। তবে সেই নির্বাচনে তিনি বিজয়ী হন। নির্বাচনের পরে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে দিলে তিনি দলে ভীড়েন। ২০২১ সালে ২য় বারের মত দলের বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!