পৌরসভা নির্বাচন : কুলাউড়ায় মহিলা ভোটার উপস্থিতি বেশি ছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পৌরসভা নির্বাচন : কুলাউড়ায় মহিলা ভোটার উপস্থিতি বেশি ছিল

  • শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
কুলাউড়া : পৌরসভা নির্বাচনে পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ লাইন মহিলা ভোটারদের। ছবি : এইবেলা

Manual5 Ad Code

জীবনানন্দ রায় চৌধুরী, এইবেলা :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এজন্য প্রায় ঘন্টা ভোট বন্ধ ছিলো। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া অন্য আটটি কেন্দ্রে বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবার ভোটে পূরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

Manual7 Ad Code

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কুলাউড়া পৌরসভা নির্বাচনে পৌর এলাকার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর এ ঘটনায় যুক্ত হন সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এ সময় পুলিশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম রুমেলকে পুলিশ আটক করে। কিন্তু স্থানীয় উপস্থিত নেতৃবৃন্দের চাপে আটককৃতকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

Manual1 Ad Code

বিএনপি মেয়র প্রার্থী কামাল উদ্দিন জুনেদ হামলার সময় আহত হন বলে তার দলীয় নেতাকর্মীরা জানান। বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা এসময় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সম্মুখে রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় তিনি অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জে বিএনপি মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ বুকে ও পায়ে আঘাত পেয়েছেন। আহতাবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া কুলাউড়া পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে পূরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়। কুলাউড়া বন্যা শিবিরস্থ পৌর বালিকা বিদ্যালয়, আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মহিউদ্দিন আহমদ ভূঁইয়া জানান, ঘন্টাখানেক ভোট বন্ধ থাকলেও ফের ভোট গ্রহণ করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির আগেই অধিকাংশ গ্রহণ সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে জানান, উত্তেজনাকর মুহূর্তে কেউ অবৈধভাবে ভোট দিয়ে থাকলে সেগুলো বাতিল করা হবে।

জেআরসি/জেএইচজে

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!