কুলাউড়া যুবলীগ সম্পাদকের উপর হামলাকারী কামরুল বখসসহ ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া যুবলীগ সম্পাদকের উপর হামলাকারী কামরুল বখসসহ ২ জন আটক

  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের উপর হামলাকারী সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বখসসহ ২ আসামীকে আটক করেছে পুলিশ। ১৯ জানুয়ারি মঙ্গলবার আটককৃতদের জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মঙ্গলবার মৌলভীবাজার জেলা সদর থেকে যুবলীগ সম্পাদকের উপর হামলার প্রধান আসামী যুবলীগের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হাসান বখস (৩৮)কে আটক করা হয়েছে। এর আগে ১৮ জানুযারি সোমবার অভিযান চালিয়ে পূর্বমনসুর গ্রামের মৃত সাজেদুর রহমানের পুত্র এজহার নামীয় আসামী আব্দুল মনাফ (৫০) কে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, মঙ্গলবার আটককৃতদের আদালতের সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সকালে যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষ। এঘটনায় থানায় মামলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!