করোনা সন্দেহ ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

করোনা সন্দেহ !

  • বুধবার, ২৪ জুন, ২০২০

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

মো: শামীম কবির ::

সকাল বেলা হঠাৎ করে
হাচিঁ দিলাম যখন,
পাশে থেকে বউটা ভয়ে
লাফিয়ে উঠলো তখন।

দুপুর বেলা হঠাৎ করে
গায়ে এলো জ্বর,
বন্ধুরা সব চিৎকার করে
বলল এখন সর।

মাথা ব্যাথা নিয়েই যখন
চলে আসলাম বাড়ি,
বউটা দেখি বাচ্চা নিয়ে
চলছে বাবার বাড়ি।

Manual8 Ad Code

বললাম তারে কোথায় গো যাও
কথা বলো’ না,
করোনা’তে ধরেছে তোমায়
তাও কি বোঝ’ না।

সন্ধাবেলা গলা ব্যাথায়
ভয় পেয়ে যায় আমি,
মনে হলো সত্যিই আমি
করোনার আসামি।

ডাক্তার যখন রক্ত নিল
পুলিশ আসলো তখন,
লাল ফিতা সব বেধে দিল
বাড়ি লকডাউন।

Manual5 Ad Code

দুরে গেল আশে পাশে
আপন যারা ছিল,
করোনা ভাইরাস এখন আমায়
মানুষ চেনালো।

বাড়িতে শুধু মা রয়েছে
সবাই গেছে চলে,
মাঝে মাঝে কিছু মানুষ
মোবাইলে কথা বলে।

মহাবিপদে পাশে শুধু
পরে রইলো,
তাইতো বলি মা’গো তোমার
নেইকো তুলনা।

Manual1 Ad Code

আস্তে আস্তে জ্বর তো গেলই
গেল সর্দি কাশি,
এখন আমি ভালোই আছি
নেইতো কোন হাচিঁ।

হাসতে হাসতে বউটা এসে
কামড় দিয়ে জীভ,
বলল আমায় দেখো তোমার
রিপোর্ট নেগেটিভ।

শুধু শুধুই কষ্ট দিলাম
ক্ষমা করো মোরে,
শত বিপদেও যাব না আমি
কভু তোমায় ছেড়ে।

করোনা তুমি শিখিয়ে দিলে
কে আপন কে পর,
মায়ের চাইতে নেই তো আপন
বাকি সবাই পর।।

(গাংনী -মেহেরপুর।)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!