কুলাউড়ায় পুলিশের সহযোগীতায় অসহায় মহিলাকে ঘর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় পুলিশের সহযোগীতায় অসহায় মহিলাকে ঘর উপহার

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের জয়পাশা এলাকায় লক্ষাধিক টাকা ব্যয়ে আসমা বিবি নামে অসহায় এক বৃদ্ধা মহিলাকে ঘর উপহার দিলো বীর হিরো মানবিক টিম।

Manual3 Ad Code

শনিবার ২৩ জানুয়ারি বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার জেদান আল মুসা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায়, সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, মোক্তাদির হোসেন, সাংবাদিক মাহফুজ শাকিল, শাকির আহমদ ও এম এ কাইয়ুমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীর হিরো মানবিক টিমের সদস্যরা।

Manual8 Ad Code

জানা যায়, মহামারি করোনা ভাইরাসের আবির্ভাবের পর থেকেই সিলেট ও মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় মানুষের ধারে ধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে বীর হিরো মানবিক টিম। বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী দেওয়ার সুবাধে আসমা বিবি নামে ওই মহিলার সাথে দেখা হয় মানবিক টিমের সদস্যদের। তিন সন্তান নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছিলেন পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা আসমা বিবি। আসমা বিবি বীর হিরো মানবিক টিমের সদস্যদের কাছে বলেন তাঁর কষ্টের কথা। মাথা গোঁজাবার জন্য ছিলনা তার ঘর। সেই কথা শুনে বীর হিরো মানবিক টিমের সদস্যরা দীর্ঘদিনের প্রচেষ্টায় আসমা বিবিকে মাথা গোঁজাবার ঠাঁই করে দেয়। আসমা বিবির কষ্টের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত এসপি জেদান আল মুসা, সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়ায় কর্মরত নায়েক মোঃ সফি আহমেদ, প্রবাসী নজরুল ইসলাম রিপন, ইঞ্জিনিয়ার হায়দার মোহাম্মদ শিমুল, প্রবাসী সাইমুল ইসলাম, প্রবাসী আনোয়ার মিয়া, প্রবাসী আরিফুল ইসলাম ও খালেদ। টিনশেড দিয়ে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে দুটি বেড রুম, রান্নাঘর ও একটি বাথরুম তৈরি করে দেওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!