মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন- মেয়র সিপার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন- মেয়র সিপার

  • মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলায় এক দরিদ্র ব্যক্তির গৃহ নির্মাণে ২ বান্ডিল ঢেউটিন ২৬ জানুয়ারি মঙ্গলবার হস্তান্তর করা হয়। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র প্রবাসীর দেয়া অর্থে স্বেচ্ছাসেবি সংস্থা পরশ এর উদ্যোগে ঢেউ টিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন। আমরা সবাই যদি এভাবে অসহায় মানুষের পক্ষে সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। একটা সুখি সমৃদ্ধশালী সমাজ গঠনে প্রবাসীদের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

Manual7 Ad Code

ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার কাবুল পাল, পৌর যুবলীগের আহ্বায়ক শাহীন আহমদ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট ভিউ প্রতিনিধি শাকির আহমদ, চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, হাবিবুর রহমান সুজন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!