বড়লেখায় পাখি শিকারিদের বিষটোপে আড়াইশ হাঁসের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার

বড়লেখায় পাখি শিকারিদের বিষটোপে আড়াইশ হাঁসের মৃত্যু

  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় অসাধু পাখি শিকারিদের বিষটোপে এক খামারীর ২৫০ হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার হাকালুকি হাওরের পোয়ালা বিলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ ৫ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস রয়েছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাঁসগুলো পালন করেন। প্রায় সময় বিবাদীরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকে। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদিদের পাখি শিকার করতে নিষেধ করেন। তার নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে তারা শুক্রবার সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এসময় বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলেই ২৫০ হাঁস মারা যায়।

Manual4 Ad Code

খামার মালিক আলী হোসেন জানান, আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নি:স্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেয়া বিষ খেয়ে আমার ২৫০ মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থা খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে। আমি তাদের প্রায় সময় পাখি শিকারে নিষেধ করতাম। এতে ক্ষুদ্ধ হয়ে আমার এতোগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেললো। আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

Manual7 Ad Code

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!