ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম ::

Manual8 Ad Code

কুড়িগ্রমের খড়স্রোতা ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলাধীন শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় বামতীর বরাবর ২ হাজার ৫ শ’ মিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩ টায় সোনাইকাজীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম,  অতিরিক্ত  পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,  শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক।

Manual3 Ad Code

এ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫৯৫ কোটি  টাকা। ধরলার তীর সংরক্ষণের কাজে জিও ব্যাগ এবং সিসি ব্লক ব্যবহার করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের পওর বিভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলায় ৪৯ টি প্যাকেজে ৯ টি স্থানে ধরলার উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, বিকল্প বাধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই তীরের  ২২ হাজার ৪ শ’ টি পরিবার, ৩৫ টি হাটবাজার, ৩ টি নৌঘাট, প্রায় ১২ হাজার ১ শ’ হেক্টর ফসলি জমিসহ প্রায় ৩ হাজার ৪শ’ ৯৮ কোটি ১৫ লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি নদী ভাঙ্গন ও বন্যার কবল থেকে রক্ষা পাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!