বড়লেখা নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অবসরগ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

বড়লেখা নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অবসরগ্রহণ

  • সোমবার, ১ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখা নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ হারুন উর রশীদ গত রোববার চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। দীর্ঘ ২৬ বছর তিনি এ প্রতিষ্ঠানে নারীশিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করেছেন। তার সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রী ও সম্মান কলেজে উন্নীত হয়েছে। কুড়িয়ে এনেছে জাতীয় ও স্থানীয় নানা পুরস্কার। তাঁর বিদায় লগ্নে অধ্যক্ষের অফিস কক্ষে সহকর্মীরা সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কলেজ গভর্ণিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ হারুন উর রশীদ, শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, আব্দুল মুহিত, শাহিদা আকতার, শিক্ষক প্রতিনিধি প্রভাষক এমএ হাসান, সিনিয়র প্রভাষক মো. রফিক উদ্দিন, রাহাত আরা, আব্দুস দামাদ প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!