সুনামগঞ্জে বিজিবির গুলিতে একজন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জে বিজিবির গুলিতে একজন নিহত

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual4 Ad Code

সুনামগঞ্জের বনগাঁও সীমান্ত এলাকায় গরু চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের সময় বিজিবির গুলিতে কামাল মিয়া নামে একজন নিহত হয়েছে।

শনিবার ০৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া স্থানীয় ইসলামপুর এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

সুনামগঞ্জের বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম যুগান্তরকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে ৩০টির মতো গরু নিয়ে চোরাকারবারিরা বনগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

Manual6 Ad Code

একপর্যায়ে স্থানীয় চোরাকারবারিদের গডফাদার হিসেবে পরিচিত কামাল মিয়া রামদা নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করে। এক বিজিবি সদস্যের মাথায় আঘাত করতে চাইলে হাত দিয়ে ফেরাতে গিয়ে হাতে দায়ের আঘাত লাগে।

পরবর্তীতে আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে বিজিবির ওপর চড়াও হলে বিজিবি ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায়। পরে আহত কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!