স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

Manual3 Ad Code

 ইতালি প্রতিনিধি ::

Manual1 Ad Code

ইতালির ভেনিসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলান বার্তা পত্রিকার আয়োজনে ভেনিস ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা সমিতির পৃষ্টপোষকতায় স্বাধীনতা কাপ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। রবিবার স্থানীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় ভেনিস ক্রিকেট ক্লাবের গ্রিন ও সাদা দল অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

গ্রিন দলের অধিনায়ক নাজমুল টসে জয়লাভ করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে সাদা দলের অধিনায়ক রাজীবের দল খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭৫ রান সংগ্রহ করে। এক রানে জয়লাভ করে গ্রিন দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলান বার্তা পত্রিকার সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, যুগ্ম সম্পাদক আজাদ খান, ১নং সদস্য শরীফুল আলম মৃধা,সহ সভাপতি আলমগীর হোসাইন অর্থ সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

Manual8 Ad Code

খেলা উপভোগ করেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী রোনাক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, আব্দুল মান্নান, আমজাদ হাসেন প্রমুখ ।

Manual8 Ad Code

পরিশেষে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়দের কে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।এছাড়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে আয়োজন করার জন্য মিলান বার্তা পরিবারকে সম্মাননা পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ এবং আয়োজকদের পক্ষ থেকেও কুমিল্লা সমিতির নেতৃবৃন্দদেরকে পৃষ্টপোষকতা করার জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলেই আয়োজক ও খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!