কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময়  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময় 

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে অবস্থিত পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরা দে’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনামুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ মন্ত্রলাণয়ের সাবেক সচিব মো. জালাল উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ. ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি সৈয়দ মোশতাক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবি মো. তবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আক্তার মণি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমি জটিলতার কারণে ২০০৪ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত (শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা) হয়নি। বিদ্যালয়ের ছাত্রীদের সংখ্যা প্রায় ৩০০।  প্রায় চার মাস ধরে শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে।
সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় করা হয়। এছাড়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাবেক সচিব আব্দুর রউফকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি উন্নয়ন পরিচালনা কমিচট গঠন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!