জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস অবসর গ্রহণ করেছেন। ২৯ ফেব্রুয়ারি  সোমবার এই কলেজে শেষ কার্যদিবসের মাধ্যমে উনার কর্মক্ষেত্রের সমাপ্তি ঘটে।

Manual8 Ad Code

২০১২ সালের ১৯ জুলাই তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।এর আগে তিনি বড়লেখা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।অরুন চন্দ্র দাস শিক্ষা জীবনে নিজ বাড়ি সুনামগন্জের দিরাই উপজেলার রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাস করে দিরাই হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। তারপর মদনমোহন কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার শেষে সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাস করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে যোগদানের পর কলেজের শিক্ষার মান উন্নয়ন, নতুন একাডেমীক ভবন স্থাপন সহ বিভিন্ন কাজ করে গেছেন। উনার হাত ধরেই ২০১২-১৪ শিক্ষা বর্ষ থেকে অত্র কলেজে বাংলা ও সমাজবিজ্ঞান এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ইংরেজি এই ৩ টি বিষয়ে অনার্স চালু হয়। ২০১৭ সালে বর্তমান সরকার সারাদেশের প্রত্যেক উপজেলায় একটি করে কলেজে কে সরকারীকরনের আওতায় নিয়ে আসলে জুড়ী কলেজ সরকারি করন হয়।কলেজের নিজস্ব তহবিল থেকে দ্বিতলা একটি একাডেমীক ভবন নির্মাণ করার পর ও বর্তমানে কলেজের তহবিলে প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা জমা রয়েছে। যার কৃতিত্বের ও অংশীদার তিনি।

একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিবেদকে বলেন, শিক্ষকতা মহান পেশা। সেই পেশায় আমি আমার জীবনটা কাটিয়েছি এতটুকুই আমার স্বার্থকতা। এই কলেজ এবং আমার অতীতের কর্মস্থল বড়লেখা সরকারি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তে আমার ছাত্রছাত্রী যারা আছে সবাই যেন আমার জন্য দোয়া আর্শীবাদ করেন এই প্রত্যাশা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!