৪টি বোর্ড পরীক্ষায় কুলাউড়ার জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদরাসার কৃতিত্ব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

৪টি বোর্ড পরীক্ষায় কুলাউড়ার জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদরাসার কৃতিত্ব

  • বুধবার, ১৯ মে, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বেফাক-এদারাসহ ৪টি বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ।

Manual2 Ad Code

১৪৪২ হিজরি সনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ, তানযিমুল মাদারিস এবং নূরানী বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মরহুম হাফিজ মাওলানা ফয়জুর রহমান স্মৃতি বিজড়িত ‘জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ’ এর শিক্ষার্থীরা অভাবনীয় সফলতা লাভ করেছে।

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের আহমদাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী এই বিদ্যানিকেতন ২০০৫ সাল থেকে ইসলাম ও যুগোপযোগী শিক্ষার খোরাক যোগাতে নিরলসভাবে প্রচেষ্ঠা করে যাচ্ছে।

গত সোমবার ( ১০ মে) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এই পরীক্ষায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ’র ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৬জন শিক্ষার্থী মুমতাজ ( অ+) ১ জন মেধা তালিকায় ৩য় স্থান, ৪ জন জায়্যিদ জিদ্দান (অ) ৫ জন জায়্যিদ (অ-) গ্রেডে পেয়ে উত্তীর্ণ হয়েছে।

Manual1 Ad Code

এদিকে আযাদ দ্বীনি এদারায়ে তালিম সিলেট এর কেন্দ্রীয় পরীক্ষায় ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন মুমতাজ(অ+), মেধাতালিকায় ১ জন এবং জায়্যিদ জিদ্দান (অ) পেয়েছ ৫জন শিক্ষার্থী।

অপরদিকে তানযিমুল মাদারিস মৌলভীবাজার” এর কেন্দ্রীয় পরীক্ষায় ৬জন ছাত্রের মধ্যে ২জন মুমতাজ(অ+), এর মধ্য একজন মেধাতালিকায় ৭নং স্থান অর্জন করেছে। জায়্যিদ জিদ্দান(অ) পেয়েছে ৩জন। জায়্যিদ (অ-) পেয়েছে ২জন। মকবুল( পেয়েছে ১জন।

Manual4 Ad Code

“নূরানী তালিমুল কুরআন সিলেট” এর কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়ার ১৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এর মধ্যে মুমতাজ (অ+) ২জন। জায়্যিদ জিদ্দান (অ) ২জন।জায়্যিদ(অ-) ৪জন। মকবুল ( ৪জন। অকৃতকার্য (ঋ) ২জন।

ছাত্রদের কৃতীত্বপূর্ণ এই সফলতায় জামিয়ার শিক্ষকরা বিমোহিত হয়েছেন। শিক্ষকবৃন্দের তত্ত্বাবধান ও ছাত্রদের প্রচেষ্টার ফলে জামিয়া এই সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

শিক্ষার্থীদের এই ফলাফলের জন্য জামিয়ার বর্তমান মুহতামিম, কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান জামিয়ার শিক্ষকদের মোবারকবাদ জানান এবং কৃতী শিক্ষার্থীসহ সকল ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। পাশাপাশি জামিয়ার সকল শুভ্যান্ধ্যুায়ি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!