এবার শাহজালাল (রহ.) ‘র ওরস হচ্ছে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

এবার শাহজালাল (রহ.) ‘র ওরস হচ্ছে না

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, সিলেট ::

এবার সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১১ ও ১২ জুলাই ৭০১ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ওরশ উদযাপন হবে না।

Manual3 Ad Code

সংশ্লিষ্টরা জানান, শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে ওরস বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটলো।

Manual2 Ad Code

দরগাই-ই হজরত শাহজালাল (রহ.) সিলেটের সরেকওম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামারী করোনার সংক্রমণের কারণে বিভিন্ন এলাকা লকডাউনসহ নিরাপদ সামাজিক দূরত্ব বজায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরও প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় ওরশ আয়োজন করা কঠিন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনাভাইরাস জনিত মহামারী বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতায় বিষয়টি বিবেচনায় রেখে ৭০১তম বার্ষিক ওরশ মোবারক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশপাশি ভক্ত ও আশেকানদের দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে দোয়ার মাধ্যমে ওরশে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দরগাহ মাজার কতৃপক্ষ।

এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তরা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু, হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তরাবৃন্দ পরিষদের সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরজা উদ্দিন সিরুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়ারিছ মিয়া, হাফিজ কারী মো. নিজাম উদ্দিন চৌধুরী ও নিজাম উদ্দিন টিপু।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!