রাজনগরে সড়কে প্রাণ গেলো কুলাউড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজনগরে সড়কে প্রাণ গেলো কুলাউড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসীর

  • সোমবার, ২৪ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া-মৌলভীবাজার সড়কের টেংরা বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ শাহীন (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত শাহীন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা চৌধুরীবাজার গ্রামের মৃত আব্দুল হান্নান ওরফে রফিক মিয়ার ছেলে। শাহীন গত বছরের (২০২০ সালের) নভেম্বর মাসে যুক্তরাজ্য থেকে দেশে আসেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় ফেরার পথে টেংরা বাজার এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।

নিহত শাহীনের বড় ভাই শামীম জানান, শাহীন তার শ্বশুরবাড়ি মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।

Manual4 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, শাহীনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!