সুনামগঞ্জের ওসি বদলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জের ওসি বদলি

  • বুধবার, ২ জুন, ২০২১

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual4 Ad Code

সুনামগঞ্জের বিতর্কিত পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলমকে অবশেষে দোয়ারাবাজার থানা হতে বদলি করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার ০১ জুন বাংলাদেশ পুলিশ হেডকোয়র্টার্স’র অ্যাডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম বার স্বাক্ষরিত (এএন্ডও) আদেশে তাকে বদলি করা হয়।

একই সাথে এ আদেশ অবিলম্বে কার্যকর করে ইন্ডষ্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়।
আদেশের অনুলুপি পুালিশের অন্য দায়িত্বশীল দপ্তর সহ সুনামগঞ্জ পুলিশ সুপারকেও প্রেরণ করা হয়।

এরপুর্বে তিনি ২০২০ সালের ২৩ আগষ্ট ওই থানার ওসি হিসাবে যোগদান করেন।

যোগদানের পর থেকেই সীমান্তঘেষা ওই থানা এলাকার মামদ , গবাদী পশু সহ নানা চোরাচালান , মামলা বাণিজ্য, সীমান্তনদী হতে অনৈতিক ভাবে খনিজ বালু পাথর উক্তোলকারীদের নিকট হতে সুবিধা নেয়া, তার দায়িত্বকালে থানার দণন এসআই কতৃক বিদশি মদ উদ্যারের পর ফের বিক্রি করে দেয়া, বিনা গ্রেফতারি পরোয়ানায় মুক্তিযোদ্ধার গ্রেফতার করে হয়রানি, থানায় গেলে নিরীহ ভোক্তভোগীদের দের সাথে অসদাচরন, সর্বশেষ নানা সময়ে তার ঘুষ, দুনীতি,অনিয়ম, মামলা গয়রানি বাণিজ্য নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এনামুল কবির মুন্না।

তার দায়িত্বকালে ধর্ষণ , চোরাচালান সংঘর্ষ সহ নানা অপরাধুলক কর্মকর্মকান্ডে ওই থানা এলাকায় আইনশৃংখরার চরম অবনতি দেখা দেয়। এসব অভিযোগ পুলিশ হেডকোয়ার্টারের আমলে নিয়ে তার বিরুদ্ধে গোপন তদন্ত করলে ওসির নানা অপকর্ম তদন্তে উঠে আসে।

Manual4 Ad Code

বদলির আশংকা আচ করতে পেরে নিজের লালিত লোকজনকে দিয়ে গত কয়েকদিন পুর্বে ওসি নিজেই তার পক্ষে মানববন্ধন সমাবেশ করে কথিত পেইড সংবাকর্মীদের দিয়ে নিজেকে মানববিক জাহির করতে কয়েকটি অনলাইন ও স্থানীয় কাগজে সংবাদ প্রকাশ করান।

তার একটি ভিডিও চিত্র ভাইরাল হয় দিন কয়েক পুর্বে। পেশাগত দায়িত্বপালনে র‌্যাব কতৃত আটককৃত ইয়বা ও মামলার আসামিদের তথ্য সংগ্রহ করতে গেলে ওই সাংবাবিদকে থানায় আসতে নিষেধ করেন ওই ওসি। এরপর থানার অন্যান্য অফিসার পুলিশ সদস্য, ও কথিত এক আওয়ামী লীগ নেতাকে লেলিয়ে দেন সাংবাদিককে লাঞ্চিত করে।

Manual6 Ad Code

এ ঘটনায় ভোক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ পুলিশ সুপারকে অবহিত করলেও কোন প্রতিকার না পেয়ে পরবর্তীতে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বরাবর অভিযোগ করেন।

মঙ্গলবার রাতে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বদলির আদেশ প্রাপ্তির বিষয়টি নিকট স্বীকার করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!