সুনামগঞ্জ-সিলেট সড়কে দূর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সুনামগঞ্জ-সিলেট সড়কে দূর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর রাবার বাড়ি রাস্তার মুখে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জমুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। তার সঙ্গে থাকা আরও দুই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত রাজিয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!