ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

ছাতক থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামী, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আসামী, নিয়মিত মামলার ১জন আসামী, জিআর ওয়ারেন্টভূক্ত ২জন আসামী, সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামীসহ মোট ৭জন আসামী গ্রেফতার করে‌ছে পু‌লিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধৃত আসামীদের দুপুরে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয় ।

Manual5 Ad Code

ছাতক থানার মামলা নং-১০( ০৯) ২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক)/৪১ এর ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌর সভার বাগবাড়ি গ্রামের ( ভাড়াটে ) জয়নাল মিয়ার পুত্র আলা উদ্দিন (২৩),বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা,হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)- কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Manual4 Ad Code

ছাতক থানার মামলা নং-১১ (০৯ ) ২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)এর এজাহার নামীয় (পচিশ) ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌরসভার বাগবাড়ি গ্রামের (টিলাবাড়ি) মোখলেস মিয়ার পুত্র সাঈদী ইসলাম হৃদয় (৩০)-কে পুলিশ গ্রেফতার করে।

Manual7 Ad Code

মামলা নং-০৩ (০৯) ২০২৬ এর এজাহার নামীয় আসামী নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪),পারিবারিক জারী- ০৮/২১(ছাতক) মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চাকল পাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর পুত্র শামসুদ্দীন (৩০), জিআর-১৭৯/২৬ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো. ফারুক মিয়ার পুত্র মোঃ কয়েস মিয়া (২৫) এবং জিআর- ৩১৩/১৮ (ছাতক) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের পুত্র বীরবল রবিদাস (৪০)-কে থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Manual6 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধৃত ৭ আসামী-কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!