ভূমিকম্পে শাবির লাইব্রেরি ভবনে ফাটল : প্রশাসনের সতর্কবার্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ভূমিকম্পে শাবির লাইব্রেরি ভবনে ফাটল : প্রশাসনের সতর্কবার্তা

  • মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেয়া হয়েছে।

Manual6 Ad Code

সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগার ভবনের সামনের দিকে প্রধান ফটকের বাম দিকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার বাইরের অংশে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ তলার দেয়ালের ফাটলটি তুলনামূলক বড়। এছাড়াও মূল ফটকের ডান দিকে তৃতীয় তলার দেয়ালেও ছোট ফাটল লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ও গার্ড সূত্রে জানা যায় গত ২৯ মে সংগঠিত দফায় দফায় ভূমিকম্পের পর এ অংশে ফাটল দেখা দিয়েছে। ফাটলগুলো নতুন এবং আগে ছিলো না বলেও জানান তারা।

Manual3 Ad Code

এদিকে দুপুরে লাইব্রেরি ভবনের ফাটল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন বলেন, ভবনের দেয়ালে ফাটল লক্ষ্য করার পর আমি এ বিষয়ে উপাচার্যকে অবহিত করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। তারা ভবনটি পরিদর্শন করবেন তারপর এটি ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়ে জানতে পারবো।

এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!