২৫ বছরে দু:খ লাঘব হলো দেখিয়ারপুরবাসীর ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

২৫ বছরে দু:খ লাঘব হলো দেখিয়ারপুরবাসীর !

  • রবিবার, ১৩ জুন, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত দেখিয়ারপুর গ্রামের প্রধান রাস্তাটি দুই যুগেরও বেশি সময় ধরে অল্প বৃষ্টিতেই রাস্তা পানির নিচে তলিয়ে যেতো, গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুমে থাকে পানির নীচে। দীর্ঘ জলাবদ্ধতায় এলাকার মানুষদের পোহাতে হয় চরম ভোগান্তি। স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যেতে পারেনা শিক্ষা প্রতিষ্ঠানে,দেখিয়ারপুরবাসীর দাবী রাস্তাটি উঁচু করার, যা দুই যুগেও পুরণ হয়নি।

Manual3 Ad Code

  দীর্ঘদিনের এই দাবি পূরনে এলাকার মুরব্বীদের নিয়ে সরেজমিনে ঐ রাস্তাটি পরিদর্শন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন,  পৌরসভার মেয়র নির্বাচিত হলে অবহেলিত  এই রাস্তার টেকসই উন্নয়ন করবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর অবহেলিত এই রাস্তাটির মাটি ভরাটের কাজ ইতোমধ্যে শুরু করেছেন।

৯ জুন বৃহস্পতিবার দেখিয়ার পুরের প্রধান সড়কের দুই ধারে দুই ফুট উঁচু করে এবং পাঁচ ফুট প্রশস্ত করে মাটি ভরাটের কাজ শুরু করেন। এসময় অবহেলিত এই গ্রামের লোকজন বলেন, এই গ্রামের রাস্তাটি ১৯৯৬ সালের পর থেকে যে কয়জন মেয়র এসেছিলেন সবাই বলেছিলেন রাস্তাটির উঁচু করে দিবেন। কিন্তু , নির্বাচনের পরে কেউ কথা রাখে নি।

Manual2 Ad Code

দু’একবার রাস্তা কার্পেটিং করা হলেও কার্পেটিং করা শেষ হতে না হতেই পানির নিচে তলিয়ে যেতো এলাকার মানুষের দাবি সবসময় উপেক্ষিত হতো। এই প্রথম মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টেকসই উন্নয়ন কাকে বলে, বিগত দিনে নির্বাচিতরা বলতেন পৌরসভাতে মাটি ভরাট করে রাস্তা উঁচু করা যায় না।

Manual2 Ad Code

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ স্বল্প সময়ে যে সাহসী পদক্ষেপ গ্রহণ করছেন তা এলাকার মানুষের মাঝে প্রসংশিত হচ্ছে।

এবিষয়ে দেখিয়ার পুর গ্রামের বাসিন্দারা বলেন, আমার ভোটটি আমি সঠিক জায়গায় দিয়েছি, তারই ফসল পেতে শুরু করেছে কুলাউড়া পৌরসভার মানুষসহ দেখিয়ারপুরবাসী।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!