কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • রবিবার, ৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জুলাই শনিবার এক যুবক (৩৮) মারা গেছেন। ওই দিন রাতেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে ‘কোভিড-১৯ লাশ দাফন টিম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এতে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন ও স্বজনদের সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। এ অবস্থায় স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ৩০ জুন তাঁর নমুনাও সংগ্রহ করা হয়। তবে ফল এখনো মেলেনি।

Manual6 Ad Code

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত দেড়টায় সামািজিক দুরত্ব বজায় রেখে  স্থানীয় শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Manual2 Ad Code

এ সময় মৃত যুবকের পরিবারের তিন সদস্যসহ ‘কোভিড-১৯ লাশ দাফন টিমের’ আরও তিন সদস্য উপস্থিত ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছয়টি সুরক্ষা পোশাক (পিপিই) দেয়া হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!