কুলাউড়ায় চা-শ্রমিকদের টাকা ফেরত দিতে ইউএনও’র নির্দেশ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় চা-শ্রমিকদের টাকা ফেরত দিতে ইউএনও’র নির্দেশ!

  • রবিবার, ৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স রিপোর্ট :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-শ্রমিকদের অনুদান প্রদানের জন্য তালিকা তৈরি করতে গিয়ে কয়েকটি বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি-সম্পাদক অনিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের কাছ থেকে কাগজপত্র ঠিক করার নামে যে টাকা উত্তোলন করেছেন সেগুলো ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপক ও বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ নির্দেশ দেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় সমাজসেবা অধিদপ্তর এবার উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭৩৫ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে মোট প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সিরাজনগর বাগানে তা দেয়া হয়ে গেছে।

সম্প্রতি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া, দিলদারপুর, ক্লিভডনসহ কয়েকটি বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতারা অনুদান পাওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র ঠিক করার কথা বলে শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন হারে অর্থ আদায় করেন। এ বিষয়ে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।

Manual8 Ad Code

এরই প্রেক্ষিতে রোববার ৫ জুলাই বেলা ১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে বৈঠক শুরু হয়। ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতারা দাবি করেন, উপকারভোগীদের ছবি তোলা, ফটোকপি, মাস্টাররোল তৈরি ও যাতায়াত খরচ বাবদ টাকা নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এসময় বৈঠকে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, ক্লিভডন চা-বাগানের ব্যবস্থাপক মো. হাছিব মিয়া, কর্মধা ইউপির চেয়ারম্যান এম এ রহমান অতিক, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, শরীফপুর ইউপির চেয়ারম্যান জোনাব আলী প্রমুখ।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘প্রতিবছরই অনুদান প্রদানে অনিয়ম হয়ে থাকে। এবার পাঁচ-ছয়টি বাগান থেকে অভিযোগ এসেছে। এ পরিস্থিতিতে অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করেছি। অনুদান পাইয়ে দিতে বিভিন্ন খরচের কথা বলে নেয়া টাকা দ্রুত ফেরত দিতে বলা হয়েছে। ছবি তোলা ও ফটোকপির কাজে বাগানের ব্যবস্থাপকেরা সহযোগিতা করবেন বলেছেন। অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করবেন। অনুদান নিয়ে যাতে কোনো অনিয়ম না ঘটে, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। এরপরও কোথাও অনিয়ম ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews