শ্বশুরবাড়িতে অপমানের বদলা নিতে শ্যালককে খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

শ্বশুরবাড়িতে অপমানের বদলা নিতে শ্যালককে খুন

  • শনিবার, ১৭ জুলাই, ২০২১

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:-যশোরের চৌগাছায় পাটক্ষেতে উদ্ধার হওয়া স্কুলছাত্র এহতেশাম মাহমুদ রাতুল (১৮) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ায় বদলা নিতে শ্যালককে হত্যার পরিকল্পনা করে আপন ভগ্নিপতি শিশির আহমেদ।

পরিকল্পনা অনুযায়ী স্ত্রীর ফোন দিয়ে ডেকে নিয়ে গাঁজা সেবন ও কোমলপানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায় শ্যালককে। একপর্যায়ে মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখে যায়।

শনিবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ জুলাই চৌগাছা উপজেলার লস্করপুর শ্মশান মাঠে পাটক্ষেত থেকে মুখে স্কচটেপ মোড়ানো রাতুলের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাত মরদেহ উদ্ধার হলেও পরবর্তীতে স্বজনরা শনাক্ত করেন। নিহত এহতেশাম মাহমুদ রাতুল মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের ছেলে ও স্থানীয় সামবাজার এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। এ হত্যাকাণ্ডে জড়িত রাতুলের আপন ভগ্নিপতি শিশির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভিকটিমের মোবাইল ফোন, পরিহিত বস্ত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার চট্টগ্রামের সিএমপি বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি শিশির আহমেদকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে ওই রাত সাড়ে ৯টার দিকে যশোরের চৌগাছা থানার লস্করপুর শ্মশান মাঠে ঘটনাস্থলের অদূরে একটি পাটক্ষেত থেকে ভিকটিমের পরিহিত বস্ত্র ও হত্যার কাজে ব্যবহৃত স্কচটেপ ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

একই দিন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কাশিপুর গ্রামে গ্রেফতার আসামির বসতবাড়ি থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশির আহমেদ জানান, তার শ্বশুর (নিহতের বাবা) একদিন বাড়িতে ডেকে নিয়ে তাকে অপমান অপদস্ত করেন। এতে শিশির ক্ষুব্ধ হন। সেই থেকে শ্বশুরের একমাত্র ছেলে রাতুলকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। পরিকল্পনা অনুয়ায়ী ভিকটিমের বোনের (আসামির স্ত্রী) মোবাইল ফোন দিয়ে রাতুলকে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নিয়ে যান।

গাঁজা সেবন ও কোমলপানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। একপর্যায়ে রাতুলের নাক-মুখে স্কচটেপ মুড়িয়ে শ্বাসরোধে হত্যা করে। রাতুলের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে মরদেহ গুম করার জন্য ফেলে রাখে ও ভিকটিমের গায়ের কাঁপড় খুলে ঘটনাস্থলের পাশে আরেকটি পাটক্ষেতে ফেলে রাখে। ভিকটিমের মোবাইলটি সিম খুলে আসামির বসতঘরে ইটের নিচে পুঁতে রাখে।

Manual3 Ad Code

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার, ডিবির এসআই মফিজুল ইসলাম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!