জুড়ীতে রেলওয়ের গাছ কর্তন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে রেলওয়ের গাছ কর্তন

  • শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রেলওয়ের কাজের অজুহাতে প্রায় ৬০ বছর বয়সী ৩টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা চলছে। বৃটিশ সরকারের আমলে কুলাউড়া -শাহবাজপুর রেল লাইন চালু হলে জুড়ীর মানুষের সুবিধার জন্য রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।

Manual5 Ad Code

২০০৬ সালে এই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে রেল লাইনের জায়গা বেদখল হয়ে যায়। সম্প্রতি রেল লাইন চালুর কাজ শুরু হলে নির্মাণ কাজের অজুহাতে সেখানের পাশে থাকা বড় বড় রেইনট্রি, মেহগনি, মেরুল, গাছ কে বা কাহারা কেটে দিয়েছে । এই গাছ গুলো অনেক দিনের বলে জানা গেছে।একেকটি গাছের বয়স প্রায় ৬০ বছর । ছোট বড় প্রায় ১২-১৪ টি গাছ রয়েছে সেখানে। সম্প্রতি ৩ টি গাছ কাটার পর স্থানীয় কিছু মানুষ পুলিশে খবর দিলে তারা এসে গাছগুলো আটক করে।পরে বন বিভাগের লোকজন এসে গাছ গুলো সিলগালা করে। স্টেশনের পাশে বসবাস করা অবসর প্রাপ্ত রেল কর্মচারী মালিক মিয়া জানান, গাছ গুলো অনেক আগের। এখানে বৃট্রিশ আমলের ও একটি গাছ ছিল।এটি আগে কাটা হয়েছে।এই গাছ গুলো না কাটলে ও স্টেশনের কাজ চলতো।

Manual5 Ad Code

জুড়ী রেন্জ কর্মকর্তা আলা উদ্দিন জানান, গাছগুলো সিলগালা করে রেখেছি,আজকের মধ্যে কাগজ পত্র দেখাতে না পারলে রেন্জ অফিসে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। রেলওয়ের একজন ঠিকাদার যোগাযোগ করেছে যদি সে কাগজ পত্র দেখাতে না পারে তাহলে বন বিভাগ বা রেলওয়ে ব্যবস্থা গ্রহণ করবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!