জুড়ীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শণে বাপা প্রতিনিধিদল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শণে বাপা প্রতিনিধিদল

  • মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্কের জায়গা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে জুড়ী উপজেলার লাঠিটিলা এলাকায় বাপার সভাপতি ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এ স্থান পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন।

Manual2 Ad Code

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখানে যারা বসবাস করছে,এই সম্পদে তাদের অধিকার বেশি। এখানের জনগন অনেক দিন ধরে বসবাস করে তাদের সম্পদ রক্ষা করছে,দেশের সম্পদ রক্ষা করছে।এখানে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কিংবা নীতি নির্ধারকরা তাদের উচ্ছেদ করে যে আচরন করছে আমরা সেসকল কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।

Manual6 Ad Code

সরেজমিনে জানা যায়, যারা বন রক্ষার (ভিলেজার) হিসেবে দায়িত্বে আছে, তারাই বনের গাছপালা চুরি করে উজাড় করে ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারাই আর্বজনা ফেলে সেখানের পরিবেশ ধ্বংস করছে। তারা বন উজাড় করে প্রায় ৩০০ শত অবৈধ ঘর নির্মাণ করেছে। বিশিষ্টজনরা বলেন স্থানীয় কয়েকটি পরিবারকে সুরক্ষা দিয়ে তাদের বসবাসের ঘর দিয়ে এই স্থানে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ হলে অত্র এলাকার পরিবেশ মানুষের উপকারে আসবে বলে বেশিরভাগের ধারণা।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক শরিফ জামিল, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জহিরুল হক সাকিল,  মৌলভীবাজার জেলার কো অর্ডিনেটর আ.স.ম সালেহ সোহেল, সিলেট জেলার অন্যতম সমন্বয়ক ডাঃ কামাল আহমেদ, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!