জুড়ীতে স্কুলের মালামাল চুরির প্রতিবাদে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে স্কুলের মালামাল চুরির প্রতিবাদে মানববন্ধন 

  • শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Manual5 Ad Code
জুড়ী ( মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ীর হোছন আলী উচ্চ্ বিদ্যালয়ের মালামাল চুরির প্রতিবাদে এবং চোরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আজ বৃহস্পতিবার স্থানীয় নওয়াবাজারস্থ হোছন আলী উচ্চ্ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধনে সভাপতিত্বে করেন নওয়া বাজার আহমদিয়া ফাজিল  মাদ্রাসার অধ্যক্ষ মাও লিয়াকত আলী।
ছাত্রলীগ নেতা তাপস দাসের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ওবায়দুল ইসলাম রুহেল,পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক জামিল আহমেদ মাষ্টার প্রমুখ।
 গত ১৪ আগষ্ট   রাতে কে বা কাহারা বিদ্যালয়ের অফিস কক্ষে জানালার গ্রিল কেটে ৪টি ল্যাপটপসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews