জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ সিএনজি অটোরিক্সার আঘাতে মারাত্মক আহত হওয়ায়, দায়ী সিএনজি চালকের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় বিজিবি ক্যাম্প চত্বরে জুড়ী উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে সমিতির সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবারে জুড়ী-কুলাউড়া সড়কে রামপাশা এলাকায় কবির আহমদকে সিএনজি দুর্ঘটনায় মারাত্মক শুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে অমানবিক আচরণের প্রতিবাদ ও দোষি চালকদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

Manual4 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা দুদক সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, ইমরুল ইসলাম, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সমাজ সেবক লিয়াকত আলী, নূরুজ্জামান জামাল, আব্দুর রউফ, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা তাপস দাস, শিক্ষক সমিতির নেতা আরমান আলী, রতিশ চন্দ্র দাস, মৃনাল কান্তি দাশ, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, নিপেন্দ্র চক্রবর্তী, খায়রুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল মান্নান, সমির বিশ্বাস, সুভাষ রুদ্র পাল, চন্দন রুদ্র পাল, আব্দুর রব, সুমন মিয়া, দেলোওয়ার হোসেন, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল আলম, দেবদুলাল দাশ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!