প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক অনুদান দিচ্ছেন –উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক অনুদান দিচ্ছেন –উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যÿ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানুষের জীবনমান উন্নয়নে নানা খাতে ব্যাপক আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একমাত্র আলøাহ পাকই পারেন এই গজব থেকে আমাদের মুক্তি দিতে। এজন্য সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদÿেপ গ্রহণ করছে।

Manual3 Ad Code

তিনি রোববার ০৭ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নগদ ৫ হাজার টাকা করে এককালীন ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জর সদর, মাধবপুর, ইসলামপুর ও আলীনগর ইউনিয়নের ১৬টি চা বাগানের দরিদ্র পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার পরিচালনায় এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, ইউপি সদস্য, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জের ১৭টি চা বাগানের ২১১৩টি দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার এই চেক প্রদান করা হয়েছে। রোববার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান, মাধবপুর চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, বাঘাছড়া চা বাগান, কুরঞ্জী চা বাগান, আলীনগর চা বাগান, সুনছড়া চা বাগান, কামারছড়া চা বাগান, দলই চা বাগান, পাত্রখোলা চা বাগান, শ্রীগোবিন্দপুর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, নন্দরানী চা বাগান, নুরজাজাহান চা বাগান ও পদ্মছড়া চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে পরিবার প্রতি এককালীন ৫০০০ হাজার করে মোট ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews