কুমিল্লায় ট্রাকচাপায় লাশ হলেন জুড়ীর আব্দুল আহাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুমিল্লায় ট্রাকচাপায় লাশ হলেন জুড়ীর আব্দুল আহাদ

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকচাপায় জুড়ী উপজেলার পূর্ব জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ সাদ্দাম সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার ডাকালাপাড়া গ্রামের অটোরিকশাচালক ইকবার হোসেন সাগর (২৮), অটোরিকশাযাত্রী জুড়ী উপজেলার পূর্ব জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ সাদ্দাম (৩০) ও জুড়ীর ইউসুফ (২২)।এদিকে এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, ট্রাক এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য আব্দুল আহাদ সাদ্দাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গতকাল শুক্রবার রাতে উদয়ন ট্রেনে কুমিল্লা গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে জায়ফরনগর ইউনিয়নসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!