বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশী অভিযান : ৮ জুয়াড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশী অভিযান : ৮ জুয়াড়ি আটক

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual5 Ad Code

জুয়ার বোর্ড, টাকা, মোবাইলসহ জরঞ্জাম জব্দ

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার কবিরা এলাকায় কলেজ শিক্ষক আজিম উদ্দিনের বন্ধন ব্রিকফিল্ডে জুয়ার আস্তানায় শুক্রবার রাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৮ পেশাদার জুয়াড়িকে আটক করেছে। এ সময় পুলিশ জুয়ার বোর্ডের ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, ২টি জুয়া খেলার বোর্ড, কয়েকটি মোবাইল ফোনসহ জুয়া খেলার ব্যাপক সরঞ্জাম উদ্ধার করেছে। শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার জুয়াড়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

আটককৃত জুয়াড়ীরা হচ্ছে- উপজেলার কান্দিগ্রামের মৃত ইরমান আলীর ছেলে শাহজাহান (৫২), মৃত ইলিয়াছ আলীর ছেলে আলিম উদ্দিন (৩২), মনাফ আলীর ছেলে আইসেন (৩৩), কবিরা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), সইম আলীর ছেলে ওয়াছিম আলী (২২), মুহিবুর রহমানের ছেলে বাবুল আহমদ (৩২), ইটাউরি গ্রামের সোহাগ আহমদের ছেলে শামীম আহমদ (২৮), এবং বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়া বহর (জলঢুপ) গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে সালাহ উদ্দিন (৩৩)।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় উপজেলার কবিরা এলাকায় বন্ধন ব্রিক ফিল্ডের শ্রমিক বসবাসের ঘরে কতিপয় লোক জুয়া খেলছে। খবর পেয়েই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে সাড়াঁশি অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, মোবাইল ফোন ও ২টি জুয়া খেলার বোর্ডসহ জুয়া খেলার ব্যাপক সরঞ্জাম উদ্ধার করে। স্থানীয় সুত্র জানায়, কলেজ শিক্ষক আজিম উদ্দিনের বন্ধন ব্রিকস ফিল্ডে দীর্ঘদিন ধরে বড়লেখা ও বিয়ানীবাজারের জুয়াড়িরা জুয়ার আস্তানা বসিয়ে জুয়া খেলে। প্রতিদিন রাতে বড়বড় জুয়াড়িরা জড়ো হয়ে লাখ লাখ টাকার জুয়ার দানের পাশাপাশি মাদক ব্যবসায়সহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।

Manual3 Ad Code

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews