পেট্রল ঢেলে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন

পেট্রল ঢেলে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যা

  • বুধবার, ৬ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:-খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইটের আঘাতে অচেতন করে পেট্রল ঢেলে প্রতিবেশী চাইথোয়াই মারমাকে (৬০) পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চাইথোয়াই মারমা রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আটক মো. শরীফ পাটোয়ারী (২৬) রামগড় পৌরসভার মাস্টারপাড়ার আবু আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় প্রতিবেশী চাইথোয়াই মারমা বাড়ির পাশে রাস্তার ধারে বসেছিলেন। এ সময় মো. শরীফ পাটোয়ারী আকস্মিকভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নরেন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী সোমবার রাতে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার বাবা মঙ্গলবার থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে তার বাবাকে হত্যা করে।

Manual1 Ad Code

স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাশক্ত ছেলে। এক মাস আগে তাকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।

Manual2 Ad Code

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা সে স্বীকার করেছে। ভিকটিমের পরিবার থানায় একটি হত্যা মামলা করেছে। তদন্তে হত্যার কারণ জানা যাবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!