জুড়ীতে ৫০০ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জুড়ীতে ৫০০ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:: তথ্য প্রযুক্তি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা, তথ্য প্রযুক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার বিষয়ে মাধ্যমিক স্তরের ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কন্ট্রোলার অফ সাইটিফাইন অর্থোরিটি। ১০ অক্টোবর রোববার সাড়ে ১২টায় বিশ্বনাথপুর মদিনা কমিউনিটি সেন্টারে জুড়ী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ জন ছাত্রীদের নিয়ে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী, লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান ও শেখ কাছিফ মাহবুব। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মোঃ বেলাল হোসাইন এর পরিচালনায় শিক্ষার্থিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।

Manual1 Ad Code

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিযোগিতার ১৯ জন শিক্ষার্থিদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিন, প্রজেক্ট ম্যানেজার সোহানুর রহমান, ওয়ার্কার তাহসান মোনায়েম,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, নওয়া বাজার আহমদিয়া মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রশীদ, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের উস্তার আলী, নওয়া গ্রাম শিমুলতলা মাদ্রাসার শিক্ষক মাও জিয়াউল হক, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কান্তি দাস, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী দে, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমির খান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, কামরুল হাসান নোমান, সায়েম জাফর ইমামী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, তাপস দাস প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!