কুড়িগ্রামে এবছর ৫৫৪টি মন্ডপে দূর্গাপুজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে এবছর ৫৫৪টি মন্ডপে দূর্গাপুজা

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

মো:বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি::


আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। কুড়িগ্রাম জেলায় এবছর মোট পূজা হতে যাচ্ছে ৫৫৪ টি মন্ডপে।
Manual5 Ad Code

কুুড়িগ্রামের ৫৫৪ টি পূজা মন্ডপগুলো হলো- কুড়িগ্রাম সদর উপজেলায় ৮৭টি, কুড়িগ্রাম পৌরসভার ভিতরে ২১টি, নাগেশ্বরী উপজেলায় ৯০টি, ভুরুঙ্গামারী উপজেলায় ২০টি, ফুলবাড়ি উপজেলায় ৬৯টি, রাজারহাট উপজেলায় ১২৮টি, উলিপুর উপজেলায় ১১৯টি, চিলমারী উপজেলায় ৩২টি, রৌমারী উপজেলায় ৭টি এবং রাজিবপুর উপজেলায় ১টি পুজো অনুষ্ঠিত হবে।

গত বছরের থেকে কুড়িগ্রামে এ বছর ৪৬টি পূজা বেশি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual3 Ad Code

মহামারী করোনার কারণে গত বছরের মতো এ বছরেও দূর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান না হলেও, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাইরে থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের সমাগম করতে হবে সীমিত। রাখতে হবে প্রতিটি মন্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা, পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজারসহ করতে হবে মন্ডপকে জীবানু নাশক স্প্রে। সেই সাথে মন্ডপে পুরুষ ও নারী দর্শনার্থীদের জন্য রাখতে হবে পৃথক প্রবেশ ও বাহির হওয়ার ব্যবস্থা।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, দূর্গাপূজায় মন্ডপের পুরোহিত, ‘আয়োজক কমিটিসহ সংশ্লিষ্টদের সবাইকে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। পাশাপাশি সূর্যাস্তের আগেই প্রতিমা বির্সজনের বিষয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয়।’

Manual6 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ‘করোনার এই সময় পূজা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে আমরা সার্বক্ষনিক নজরদারি রাখবো। এছাড়াও প্রতিবছরের মতো পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনাসহ কঠোর নিরাপত্তা থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে দেয়া হবে না এবং গতবছরের মতো এ বছর কোন আনসার সদস্য থাকবে না মন্ডপগুলোতে। তবে ঝুকিপূর্ন কোন মন্ডপ চাইলে আনসার, পুলিশ সদস্য আবেদনের প্রেক্ষিতে রাখতে পারবে।

কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গতবছর স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হয়েছিলো। এ বছরেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে পুজো অনুষ্ঠিত হবে, তবে গতবছরের চেয়ে এ বছরে ভক্তরা সীমিত পরিসরে পূজোর আনুষ্ঠানিকতা আর আনন্দ উৎসব করতে পারবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!