বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

  • বুধবার, ২৮ মে, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় ভূমি মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস ভূমি মেলার আয়োজন করে। সোমবার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার।

Manual1 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি শওকত আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, থানার এসআই সুব্রত চন্দ্র দাস, হাকালুকি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) বীরবল কান্তি চৌধুরী, ভুগা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল মুত্তাকীন, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আশীষ কুমার, বড়লেখা সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!