বড়লেখায় অপহরণের ১ মাস পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বড়লেখায় অপহরণের ১ মাস পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় অপহরণের ১ মাস পর অবশেষে মাদ্রাসাছাত্রী ফারহানা বেগমকে উদ্ধার করেছে পুলিশ। । অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ সোমবার সকালে উপজেলার সুজানগর ইউপির বারহালি গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারী বখাটে রুবেল আহমদের ফুফুর বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধারের পর আদালতে সোপর্দ করে। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভিকটিমের ডাক্তারী পরীক্ষার ও সেভ কাস্টডির আদেশ দিয়েছেন।

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার ফকিরবাজার দাখিল মাদ্রাসার অস্টম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্যক্ত করতো বখাটে ছেলে রুবেল আহমদ (২১)। তার ভয়ে সে (১৬) মাদ্রাসায় যাতায়াত বন্ধ করে দেয়। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে ছাত্রীটির পরিবার তা প্রত্যাখান করে। এতে সে ক্ষীপ্ত হয়ে ১২ জুন সহযোগী নিয়ে জোরপূর্বক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীটির চাচাতো ভাই রাসেল আহমদ অপহরণকারী বখাটে রুবেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন (মামলা নং-১৫)।

Manual1 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, সোমবার সকালে অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করেছেন। বিজ্ঞ আদালত ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও সেইভ কাস্টডির আদেশ দিয়েছেন। পুলিশ মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!