লক্ষ্মীপুরে স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

লক্ষ্মীপুরে স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগারে

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual8 Ad Code

আবীর আকাশ, লক্ষ্মীপুর ::

লক্ষ্মীপুরের রায়পুরে অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় ইউপি সুদস্য সুমন মিঝিকে (৩৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সন্ধায় স্থানীয় মোল্ললারহাট বাজার থেকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুুুমন মিঝি দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও একই এলাকার শাহ আলম মিঝির ছেলে।

Manual2 Ad Code

মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সুমন অন্য নারীর সাথে পরকিয়া ও নেশাগ্রস্থ থাকতো। এসবের প্রতিবাদ করলে সুমন তার স্ত্রী গৃহবধু ও বামনী ইউপির সাইচা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে শাহানা আক্তার মিকার উপর নির্যাতন করতো। এসব নির্যাতন থেকে বাঁচতে একপর্যায়ে গত বছরের ২৩ নভেম্বর সুমনকে তালাক দেয়ার পর সে মাফ চাওয়ায় ও শিশু সন্তানের কথা চিন্তা করে ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেয় শাহানা আক্তার। কিন্তু এসব ভূলে গিয়ে সুমন আবার নির্যাতন করে ও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। মিকা অপারগতা প্রকাশ করলে সুমন তার পরিবারের সদস্যদের দিয়ে শারিরিক নির্যাতন করা হয়। অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই গৃহবধু মিকা বাদী হয়ে সুমনসহ তার মা, বোন ও ভাইকে আসামী করে থানায় মামলা করেন।

Manual5 Ad Code

এঘটনায় দক্ষিন চরবংশী-ইউপি সদস্য সুমনের পরিবার জানান, তাদের গৃহবধু মিকার মামলা সাজানো। তাকে নির্যাতন বা যৌতক চাওয়া হয়নি। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Manual6 Ad Code

রায়পুর থানার এসআই শামসুল আরেফিন জানান, স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলার প্রধান আসামী ইউপি সদস্য সুমন মিঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!