এমপি ইসরাফিল আলমের সুস্থতা কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

এমপি ইসরাফিল আলমের সুস্থতা কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual2 Ad Code

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও প্রজন্ম পরিবারের উদ্যোগে এই কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক। এর আগে পবিত্র কোরআন খতম করেন হাফেজ আব্দুলøাহ আলমাস বিন রহমান তানভীর।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক দুলু, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, স্থানীয় ইউপি আ’লীগ সভাপতি আমজাদ হোসেন, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার, নওগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রজন্ম পরিবারের চেয়ারম্যান আব্দুর রহমান রিজভী বলেন, এক সময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলাবাসীর ভাগ্য যখন অন্ধকারের ঘনঘটা, অশান্তি, জবাই-হত্যা খুন আর রক্তের হোলি খেলায় মেতেছিলো সর্বহারা ও জেএমবি তখন জীবনের ঝুকি নিয়ে মোহমায়া উৎসর্গ করে আমাদের কল্পনার দেবদূত হয়ে শান্তির সুবাতাস নিয়ে আসেন ইসরাফিল আলম।

তিনি ২২০৯সালে নৌকার কান্ডারী হয়ে রাজধানী ঢাকা থেকে শান্তি আর উন্নয়নের বারতা নিয়ে এসেছিলে ইসরাফিল আলম এমপি। তিনি বর্তমানে অসুস্থ্য হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সংসদ ভবনের সরকারি বাসভবনে অবস্থান করছেন। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!