ডেমু ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন

ডেমু ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২

  • শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মনির হোসেন (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।নিহত মনিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। রেললাইনের ওপর গাড়িগুলো উঠে পড়ায় তিনি সেগুলো সরাতে গিয়েছিলেন।চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি জানান, সিগন্যাল না মেনে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা একটি ডেমু ট্রেন যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!