জুড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

মঙ্গলবার ৭ ডিসেম্বর সকালে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসাইন, জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তুষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ম্যানেজার মো. হিরণ মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা মো. আবু ইউসুফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মালিক, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির দারা. মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, প্রাথমিক শিক্ষক নেতা সিরাজুল ইসলাম ভূইয়া, মাসুক আহমদ, মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সম্পাদক মো. তাজুল ইসলাম সহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রস্তুতিমূলক সভায় দিবসসমূহ যথাযথ উদযাপন উপলক্ষে বক্তাগন পরার্মশ ও মতামতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভা শেষে আগামী ১১ ডিসেম্বর ২০২১ ইং হইতে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews