বড়লেখায় কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় শনিবার দিনব্যাপি উপজেলা প্রশাসন ও সূচনা কিশোরী দল যৌথভাবে কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস সূচনা প্রকল্প।

Manual8 Ad Code

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। আলোচনা সভা ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।

Manual5 Ad Code

সমাবেশে উপজেলার বড়লেখা সদর, সুজানগর ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের সূচনা কিশোরী দলের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে কিশোরী কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন, নৃত্য পরিবেশন, গান, অপুষ্টি, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিরোধী বিষয় ভিত্তিক নাটিকা প্রদর্শন করেন সূচনা কিশোরী দলের সদস্যরা।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সূচনার জিসিডিও অসীম চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, সাংবাদিক আব্দুর রব, ওয়ার্ল্ডফিশ প্রতিনিধি হাবিবুর রহমান, সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল আমিন, মনিটরিং কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন কোর্ডিনেটর তালেব উদ্দিন ও নিজাম উদ্দিন, এইচকেআই এর টেকনিক্যাল কর্মকর্তা মতিয়ুর রহমান, আইডিই প্রতিনিধি হেলাল উদ্দিন প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!