শ্রীমঙ্গলে এনজিও প্রতিষ্ঠান আইডিয়া’র উদ্যোগে সার্ভিস প্রোভাইটারদের সাথে সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে এনজিও প্রতিষ্ঠান আইডিয়া’র উদ্যোগে সার্ভিস প্রোভাইটারদের সাথে সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনজিও প্রতিষ্ঠান আইডিয়া’র উদ্যোগে সার্ভিস প্রোভাইটারদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।  (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হাজী আছদ্দর আলী সড়কস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটি ইনফ্লুডিং টি গার্ডেন ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় এ কর্মপুচি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পস্কজ ঘোষ দস্তিদার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহাবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধি শিলাদিত্য ও আশা এইচপি ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ কর্ম এলাকা সাতগাঁও, রাজঘাট ও কালিঘাট ইউনিয়নের ইউপি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পস্কজ ঘোষ দস্তিদার জানান, তাদের উদ্দেশ্য হলো, কর্ম এলাকায় চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিস্কার পরিছন্নতার (স্বাস্থ্য বিধি) জন্য কাজ করা।

Manual5 Ad Code

এর জন্য তারা কিছু সুপারিশ তুলে ধরেন, তা হলো ডিপিএইচ ই থেকে ল্যাট্রিন বা টিউবয়েল বরাদ্ধ যেন বাগান এলাকায় বেশী থাকে, বাগানে ল্যাট্রিন, পানির ব্যবস্থা করার ক্ষেত্রে আইডিয়া বা অন্য বেসরকারী প্রতিষ্ঠানকে সংযুক্ত করা যায় কিনা, এতে যথাযথ মানুষের জন্য সঠিক সেবা নিশ্চিত হবে। প্রত্যান্ত এলাকা বা হার্ড টু রিচ এরিয়াতে সরকারী সেবা সমভাবে বন্টন করার জন্য অনুরোধ করা হলো। স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে চা শ্রমিকদের সুয়োগ সুবিধাবৃদ্ধি করা যায় কিনা এবং চা বাগানে স্কুলগুলোতে স্বাস্থ্যভ্যাস উন্নয়নে সরকারী প্রদক্ষেপ গ্রহণ করা যায় কিনা বলে এসমস্ত সুপারিশ তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!