নিখোঁজের একদিন পর লাশ মিললো হাওরে! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

নিখোঁজের একদিন পর লাশ মিললো হাওরে!

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া :

কুলাউড়ার কাদিপুরে নিখোঁজের একদিন পর রাসেল আহমদ (২৭) নামক যুবকের লাশ পাশ্ববর্তী হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে তিনি নিখোঁজ হন এবং শুক্রবার ১৭ জুলাই দুপুরে পাশ্ববর্তী হোসেনপুর গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের মজমিল আলীর ছেলে।

Manual6 Ad Code

নিহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে রাসেল নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় ১৬ জুলাই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার দুপুরে স্থানীয়রা হোসেনপুর গ্রামের হাওরে রাসেলের মৃতদেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি (রাসেল) কিভাবে মারা গেছেন এই মুহুর্তে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!