অহেতুক কারণে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি -কুড়িগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

অহেতুক কারণে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি -কুড়িগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রী

  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না। আমরা দুপক্ষেই সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে কোন অস্ত্র ব্যবহার করা হবে না। তারপরও  যেসব ঘটনা ঘটে তা পরবরর্তীতে দৃ’পক্ষ বসে সমঝোতা করা হয়। সীমান্তে হত্যা বন্ধে আমরা সবাই  আন্তরিক।
এ সময় তিনি আরও বলেন, অহেতুক কারণে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি।
তারা হামলা, অগ্নি সংযোগসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র‍্যাব-১৩ উদ্যোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‍্যাব আইন শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন তারই একটি উদাহরণ কুড়িগ্রামের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।
এ সময় উপস্থি ছিলেন, র‍্যাবের মহা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সংসদ সদস্য এম এ মতিন, সংসদ সদস্য পনির  উদ্দিন আহমেদ, সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্জ বিপি এম, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, র‍্যাব ফোর্সেস অতিরিক্তি মহা পরিচালক অপারেশন কর্নেল কে এম আজাদ।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!