জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসানকে অবাঞ্চিত ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসানকে অবাঞ্চিত ঘোষণা

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

জুড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি হাসান তারেককে উপজেলার ৬ ইউনিয়ন যুবলীগ অবাঞ্চিত ঘোষণা করেছে। শুক্রবার ৬ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ প্যাডে তার বিরুদ্ধে স্বাক্ষর প্রদান করেন।

Manual8 Ad Code

জানা গেছে, যুবলীগকে ‘জোবলীগ’ ও বিভিন্ন সময় উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু এবং সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে নিয়ে কটুক্তি করেন উপজেলা যুবলীগের সহসভাপতি হাসান তারেক। এ অভিযোগে উপজেলার ৬ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে সভার আয়োজন করেন। এতে সর্ব সম্মতিতে হাসান তারেককে অবাঞ্চিত ঘোষণার সিদ্ধান্ত হয়। অবাঞ্চিত ঘোষণাকারীগণ হচ্ছেন- গোয়ালবাড়ী ইউপি যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাসুম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন জেবুল, জায়ফরনগর ইউপি যুবলীগের আহবায়ক আবুল খায়ের সাইমন, যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ রুবেল, মতিউর রহমান রাজিব, ফুলতলা ইউপি যুবলীগের আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক সানি পান্ডে, ছায়াদ আহমদ, পূর্বজুড়ী ইউপি যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ দে সরকার, পশ্চিম জুড়ী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাগরনাল যুবলীগের সভাপতি শাহজাহান আলম, সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন।

Manual7 Ad Code

সাগরনাল ইউপি যুবলীগ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন ও জায়ফর নগর ইউপি যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ রুবেল জানান, হাসান তারেক উপজেলা যুবলীগের গুরুত্বপুর্ণ পদে থেকেও নিজ সংগঠনের নাম ব্যঙ্গ করে যুবলীগকে ‘জবোলীগ’ সহ উপজেলা পর্যায়ের সিনিয়র নেতা কর্মীকে নিয়ে নিজের ইচ্ছেমত কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন। যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। সেই সংগঠন নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আমরা তাকে ছাড় দিতে পারি না। তাই তাকে অবাঞ্চিত ঘোষণা করে লিখিত চিঠি উপজেলা ও জেলায় পাঠিয়েছি।

উপজেলা যুবলীগের সহসভাপতি হাসান তারেক জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। অবাঞ্চিত ঘোষণার প্যাডে যারা স্বাক্ষর করেছেন তাদের অনেকেই বলেছেন, দুইজন বিতর্কিত নেতা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাক্ষর আদায় করেছেন। বিষয়টি তিনি উপজেলা ও জেলা যুবলীগের নেতৃবৃন্দকে অবহিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!